Arjun - a 2019 production
Duration - 1 hr 55 min
Directed by Jayasree Bhattacharyya
Snapshots from the Play Videos on Arjun< Research and making of Arjun Arjun Workshop Arjun Press coverage
Arjun - Press Coverage
Media Coverage
-
>
-
>
Bartaman
Press coverage -
>
Bartaman
Press Coverage -
Ei Somoy
Press coverage -
Ganasakti
Press coverage -
Sambad Prabah
Press coverage -
Sukhabar
Press Coverage -
Arjun - moments
Press coverage -
Lipi
Press coverage
নাটক সম্পর্কে আমার জ্ঞানবুদ্ধি অতীব সামান্য - তার ভিত্তিতে আপনার এই অসামান্য প্রযোজনাকে বিচার করা কতদূর ঠিক হবে তা বুঝতে পারছি না। যাই হোক বন্ধুকৃত্য করতেই হবে।
২। প্রথম দৃশ্যেই মনে পড়ে গেল শ্রদ্ধেয় রতন থিয়াম প্রযোজিত একটি নাটকের প্রথম দৃশ্যের কথা যাতে একটি বাজারের দৃশ্য ঠাস বুনোনে গাঁথা। খুব detail এ কাজ। কুশীলবেরা অন্তর থেকে ফুটিয়ে তুলেছেন।
৩। সময় গড়ায়। শবরদের ব্যবহার করা নিয়ে উচ্চ বর্ণের মানুষের চিন্তাভাবনা খোলস ছেড়ে বেরিয়ে আসে তার স্বমুর্তিতে। তাদের পুরুষ-নারী যে যন্ত্র আর পণ্য ছাড়া কিছুই না তা এই নাটকের ছত্রে ছত্রে বিধৃত। সাথে যোগ হয়েছে গ্রামের মাঝে থাকা একটি অর্জুন গাছের মর্মবেদনা। জগতের নিয়মে গাছও রাজনৈতিক লভ্যাংশ বিশেষ। তাকে নিয়েই যত আর্থ সামাজিক টানা পোড়েন।
৪। বৃদ্ধ মানুষটির হাতে ধরা আর আলোতে shade হিসাবে ব্যবহার করা 'ইঁদুরকল' শবর জীবন চর্যার অবিচ্ছেদ্য প্রতীক। শবরদের সাথে সংপৃক্ত না হলে, শুধু মাত্র) পান্ডুলিপির নাটকায়নে এই জিনিস মঞ্চে উঠে আসে না - নির্দেশকের 'নজর' এ ক্ষেত্রে ধন্যবাদার্হ।
৫। আর গাছের 'দেবতায়ন'? এখনো যে সব প্রাচীন নির্দশন টিঁকে আছে সে পাকবিড়রার 'কালভৈরব' বা জেলার বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো জৈন মুর্তি সে সব কবেই বিদেশে চলে যেতো 'দেবতায়িত' না হলে।
৬। অভিনয় তো টিমওয়ার্ক। আলাদা করে কি আর বলবো! ভাতৃপ্রতিম 'সুদিনে'র আনন্দ চোখেমুখে - দৈনন্দিন জীবনের আবিলতা থেকে বেরিয়ে এসে সে যেন নতুন জীবন পেয়েছে।
৭। তবে দুজনের কথা না বললে অন্যায় হয় - যিনি ভিলেন - প্রায় 'গব্বার সিং' এর দক্ষতায় যিনি সমাজের উচ্চ বর্ণের নিন্ম বর্ণের প্রতি ঘৃণা নাটকের পরতে পরতে ছড়িয়ে দিয়েছেন - তাঁকে আমার অভিনন্দন।
৮। আর ওই যে মেয়েটি আর তার বৃদ্ধ বাবা - যারা দেখিয়েছেন সামাজিক steam roller এর সামনে শবর জাতি কতটাই অসহায় - কাকে আর কি বলবো?
অর্জুন নাটকটি অত্যন্ত ভালো লেগেছে। অভিনয়ে সবাই দূর্দান্ত, ছোট বড়ো সব্বাই। নাটকের উপস্থাপনা উঁচুমানের, এখানে একটি কথা আমার দিকে থেকে বলে দেওয়া ভালো- নাটকের সংলাপ আদি অধিবাসীদের ভাষাকে গুরুত্ব দিয়েও আমার মত শহুরে লোকেদের পক্ষে বোঝার মত হয়ে উঠেছে। বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মানুষের জন্য। সবরদের দৈনন্দিন জীবনযাত্রা, সুখ-দুঃখ, সম্পর্কে আস্থা আর টানাপোড়েন সবই বোঝা গেলো। নাটকের শেষ অংশে অধিবাসীদের নিজেদের থেকে উৎসারিত বোঝাপড়া, শক্তি ও সেইমতো বাইরের আক্রমণ রোখার উপায় একটি নতুন দিশা। শেষে দুটি কথা বলি - ক ) গাছের ভাষ্য একটু উচ্চ বর্গীয় মনে হয়েছে, খ) যেহেতু সবর কারা এই সম্পর্কে অনেক দর্শকের কিছু জানা নাও থাকতে পারে, সেই জন্য নাটকের শুরুতে একটু ভাষ্য রাখার কথা ভাবা যেতে পারে। নাটকটি অনেক মানুষ দেখুন এটা আশা করি।
- Coverage in Social Media
